বেনাপোল কাস্টমস কমিশনারসহ ১৭ কমিশনারকে বদলি

বেনাপোল কাস্টমস কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত ১৭ জন কমিশনারকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দ্বিতীয় সচিব কাস্টমস ও ভ্যাট প্রশাসনের মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির আদেশ আসে বেনাপোল কাস্টমস হাউসসহ সংশিষ্ট দপ্তর গুলোতে। বিদায়ী কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনকে জাতীয় রাজস্ব বোর্ডের গবেষনা পরিসংখ্যন অনুবিভাগে মহাপরিচালক পদে বদলি করা হয়।
এদিকে খালেদ মোহাম্মদ আবু হোসেনের পরিবর্তে বেনাপোল কাস্টমসে কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে মোঃ ফাইজুর রহমানকে। তিনি রাজশাহী এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটে কর্মরত ছিলেন।
বিভিন্ন অনুসন্ধানে জানা যায়, নানান অনিয়ম ও দুঃনীতি বন্ধ করতে খালেদ মোহাম্মদ আবু হোসেনকে বেনাপোল কাস্টমসে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি এ অবস্থার বেশি একটা উন্নতি করতে পারেনি। কাস্টমস হাউস থেকে বহিরাগত অপসারণ, ঘুষ বাণিজ্য বন্ধে কঠোরতাসহ বেশ কিছু ক্ষেত্রে তার সফলতা থাকলেও বিতর্ক ছিল। এতে মাত্র চার মাসের মাথায় তার বদলি হয়। তার অবস্থান কালিন সময়ে গত ৭ অক্টোবর দূনীতি দমন কমিশন বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালায়।
এসময় কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারের কাছ থেকে ঘুষের টাকা উদ্ধার ও তার সহযোগীকে আটক করে। তবে কাস্টমস কমিশনার মোহাম্মদ আবু হোসেনের যোগসাযোগে শেষ পর্যন্ত দূনীতিদমন কমিশন ছেড়ে দেওয়া হয় অপরাধী রাজস্ব কর্মকর্তাকে। এনিয়ে কাস্টমসে দুদক কর্মকর্তাদের আটকে বিক্ষোভ করে সাধারণ জনতা। তোপের মুখে পরের দিন কাস্টমস রাজস্ব কর্মকর্তাকে দুদকের হাতে তুলে দেয় কমিশনার। এছাড়া ভারত থেকে কাগজ পত্র বিহীন পণ্য বোঝায় ট্রাক আটক হলেও অপরাধীদের বাঁচাতে সহয়তার অভিযোগ ওঠে কাস্টমস কমিশনারের বিরুদ্ধে।
এদিকে বদলির তালিকায় থাকা অনান্য কমিশনারদের মধ্যে ঢাকা জাতীয় রাজস্ব বোর্ড কমিশনার জনাব আবুল বাসার মোঃ শফিকুরর রহমানকে চট্রগ্রাম আইসিডি কাস্টম হাউসের কমিশনার; যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মোঃ মুরাদকে চট্রগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার; জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার মহাপরিচালক মোঃ আবদুল হাকিমকে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার; ঢাকা শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের কমিশনার এ. কে. এম. নূরুল হুদা আজাদকে গাজীপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার; ঢাকা কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসানকে নারায়নগঞ্জ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার; রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার অরুণ কুমার বিশ্বাষকে বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার; খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের (আপিল) কমিশনার এস. এম সোহেল রহমানকে ময়মনসিংহ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার; ঢাকা-১ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার জনাব শামীম আরা বেগমকে জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার কমিশনার; সদ্য যোগদানকৃত কমিশনার জনাব শামীমা আক্তারকে ঢাকা-১ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার; সদ্য যোগদানকৃত কমিশনার জনাব মুঃ রইচ উদ্দিন খানকে ঢাকা ইকোনমিক জোন কমিশনারেটের কমিশনার; সদ্য যোগদানকৃত কমিশনার মোহাম্মদ ছালাউদ্দিন রিপনকে ঢাকা শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের কমিশনার; সদ্য যোগদানকৃত কমিশনার মুহাঃ মাহবুবুর রহমানকে রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার; সদ্য যোগদানকৃত কমিশনার মোঃ গিয়াস কামালকে ঢাকা কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনার; সদ্য যোগদানকৃত কমিশনার মোহাম্মদ সফিউর রহমানকে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার; সদ্য যোগদানকৃত কমিশনার মোঃ মুশফিকুর রহমানকে সাতক্ষীরার ভোমরা কাস্টমস হাউসের কমিশনার ও সদ্য যোগদানকৃত কমিশনার মানস কুমার বর্মনকে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ