শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরা জেলা পরিষদের ১ কোটি ৬৫ লাখ টাকার চেক বিতরণ

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মাগুরা জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জেলার ১৫১টি প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে মাগুরা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ প্রশাসক মোঃ আলী আহমদ।

এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, প্রকৌশলী দেলোয়ার হোসেন, সদস্য মো. আবু তাহের এবং উচ্চমান সহকারী জেসমিন বেগমসহ অন্যান্যরা।

আয়োজকরা জানান, জেলার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে মাগুরা জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, সামাজিক প্রতিষ্ঠান এবং রাস্তাঘাট উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরে জেলার চারটি উপজেলার ১৫১টি প্রতিষ্ঠানের মধ্যে মোট ১ কোটি ৬৫ লাখ টাকার চেক বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, সমাজসেবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই


 

চেক বিতরণহাসিনা মমতাজ

শেয়ার করুন: