শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে ডোবার পানিতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্য

জেলা (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ : ২৭ মে ২০২৫, ৬:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীতে ডোবার পানিতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্য
রাজবাড়ীতে ডোবার পানিতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্য

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে নাফিজ সরদার (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুরে উপজেলার উজানচর ইউনিয়নের ওমেদ আলী বেপারীপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাফিজ মালয়েশিয়া প্রবাসী নাসির উদ্দিন সরদারের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ২টার দিকে নাফিজ বাড়ির পেছনের ডোবার পাশে খেলছিল। খেলার এক পর্যায়ে হঠাৎ সে পানিতে পড়ে যায়।

পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। পরে বাড়ির পেছনের ডোবায় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

তড়িঘড়ি করে নাফিজকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: