শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বসতভিটায় কীটনাশকমুক্ত সবজি উৎপাদনে উদ্বুদ্ধ হলেন পাঁচ শতাধিক গৃহবধূ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ২৩ মে ২০২৫, ৫:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বসতভিটায় কীটনাশকমুক্ত সবজি উৎপাদনে উদ্বুদ্ধ হলেন পাঁচ শতাধিক গৃহবধূ
বসতভিটায় কীটনাশকমুক্ত সবজি উৎপাদনে উদ্বুদ্ধ হলেন পাঁচ শতাধিক গৃহবধূ

দিন দিন ফসল চাষে রাসায়নিক সার ও মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারে মানুষের স্বাস্থ্যঝুঁকি দিন দিন বাড়ছে। এর মাঝে আশার খবর হচ্ছে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের প্রায় পাঁচ শতাধিক গৃহবধূ তাদের বসতভিটায় বা বাড়ির আঙ্গিনায় কীটনাশক মুক্ত শাকসবজি উৎপাদনে উদ্বুদ্ধ হয়েছেন।

বেসরকারি সংস্থা বাংলাদেশ এক্সটেনশান এডুকেশন সার্ভিসেস (বিজ)- এর উদ্যোগে ওই এলাকায় বৃহস্পতিবার (২২ মে) এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্থার উপ-নির্বাহী পরিচালক কৃষিবিদ মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-সহকারী পরিচালক মোঃ ছাদেকুল ইসলাম প্রামাণিক এবং কৃষি কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মোঃ মোশারফ হোসেন।

মজিবুর রহমান বলেন, এই সংস্থার সার্বিক সহায়তায় সারাদেশেই উপকারভোগী নারীদেরকে পারিবারিক পুষ্টি চাহিদা এবং বসতঘরের আঙ্গিনায় কীটনাশক মুক্ত শাকসবজি উৎপাদনে উৎসাহ বা উদ্ধুদ্ধ করা হয়ে থাকে। এই কর্মসূচির অংশ হিসেবেই নরসিংদীতে ৫০০ জন গৃহবধূর হাতে অন্তত পাঁচ জাতের গ্রীষ্মকালীন শাকসবজির বীজ তুলে দেওয়া হয়েছে এবং সেগুলো রোপণ, পরিচর্যার যাবতীয় দিক নির্দেশনা দেয়া হয়েছে।

সংস্থার জোনাল ম্যানেজার মোঃ আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাব জোনাল ম্যানেজার সৌমেন চক্রবর্তী, সিনিয়র শাখা ব্যবস্থাপক মোঃ রাজ্জাকুল ইসলাম প্রামাণিক, মো ঃ আরিফুর রহমান, কৃষি কর্মসূচির প্রোগ্রাম সাপোর্ট অফিসার আবু রায়হান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: