নারায়ণগঞ্জে আদালতে যাওয়ার পথে আইনজীবীর মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মো. মুনির উদ্দিন আর নেই। রোববার (১১ অক্টোবর) সকালে আদালতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, রোববার সকাল ১০টার দিকে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় আদালতে যাওয়ার পথে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অ্যাডভোকেট মুনির উদ্দিন। এ সময় স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে সহকর্মী, আইনজীবী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জের আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ভোরের আকাশ/সু.পা