শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে নকল ধান বীজ ধ্বংস, জরিমানা ১০ হাজার

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৫, ৯:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের গোবরা বাজারে ১১২০ কেজি নকল হাইব্রিড ধান বীজ জব্দ করেছে প্রশাসন। পরে তা ধ্বংস করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সাড়ে পাঁচ টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উপস্থিত কর্মকর্তাদের সামনে প্রতিটি বীজের প্যাকেট কেটে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

গত ৪ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালিয়ে এই বীজ জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৫০ ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, জব্দকৃত সুবর্ণ-৩ জাতের ওই হাইব্রিড বীজে ছত্রাকনাশক ও কীটনাশক মেশানো ছিল। চাষাবাদ অযোগ্য এবং খাদ্যপণ্য হিসেবেও ব্যবহার অনুপযুক্ত হওয়ায় এসব বীজ ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়।নকল বীজে চাষাবাদ করলে কৃষকের ক্ষতি হয়, তাই সকল কৃষকদের  আগাম সতর্ক থাকতে হবে।

ভোরের আকাশ/জাআ

নড়াইলজরিমানা

শেয়ার করুন: