শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

সুনামগঞ্জ সীমান্তে ৩১ ভারতীয় গরুসহ আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ২:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সুনামগঞ্জের সুরমা নদীতে পুলিশের বিশেষ অভিযানে ৩১টি ভারতীয় গরুসহ দুজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের লঞ্চঘাট এলাকার সুরমা নদীতে এই অভিযান চলে।

সুনামগঞ্জ সদর থানার তথ্য মতে, দোয়ারা বাজারের উপজেলার সীমান্তবর্তী এলাকা বোগলা বাজার থেকে নদীপথে অবৈধভাবে গরু পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সুরমা নদীতে অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। 

এসময় সন্দেহজনক একটি স্টিল নৌকায় তল্লাশি চালিয়ে নৌকায় থাকা ৩১টি গরুর সঙ্গে কোনো ধরনের বৈধ কাগজপত্র কিংবা ক্রয়-বিক্রয়ের রশিদ না থাকায় গরুগুলো জব্দ করা হয়। এসময় দুজনকে আটক করে পুলিশ।

পুলিশের ধারণা, আটক গরুগুলো ভারত থেকে অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, আটক গরু ও নৌকাটি আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ
 

সুনামগঞ্জ

শেয়ার করুন: