রায়গঞ্জে বৃদ্ধাকে ‘সুখ পাখি’ ও স্থানীয়দের হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী প্রদান

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯০ বছর বয়সী অসহায় সখিনা বেওয়ার দুর্ভোগের কথা গণমাধ্যমে প্রকাশের পর তাঁর পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘সুখ পাখি’ ও স্থানীয় তিন ব্যক্তি।
সোমবার ( বিকালে সাড়ে চারটায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পূর্ব পাইকড়া এলাকার বাসিন্দা সখিনা বেওয়াকে একটি হুইলচেয়ার, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় বাজারসামগ্রী উপহার দেওয়া হয়।
সহায়তা পেয়ে সখিনা বেওয়া বলেন, “হুইলচেয়ার ও প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে আমি খুব খুশি হয়েছি। যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তাঁদের ভালো রাখুন।”
এ সময় গণমাধ্যমকর্মী সাইদুল ইসলাম আবির, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মজনু, স্বেচ্ছাসেবক ও পল্লী চিকিৎসক মো. শিহাব তালুকদারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা বলেন, সমাজের সামর্থ্যবান মানুষ অসহায়দের পাশে দাঁড়ালে তাঁদের কষ্ট অনেকটাই লাঘব হবে।
ভোরের আকাশ/সু.পা