শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হেলিকপ্টারে আসলো খুবি শিক্ষার্থী রিংকীর মরদেহ,পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হেলিকপ্টারে আসলো খুবি শিক্ষার্থী রিংকীর মরদেহ,পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন
হেলিকপ্টারে আসলো খুবি শিক্ষার্থী রিংকীর মরদেহ,পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

গাইবান্ধায় পৌঁছেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর মরদেহ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে মরদেহ বহনকারী হেলিকপ্টারটি পলাশবাড়ীর হাসবাড়ী স্কুল মাঠে অবতরণ করে।

এসময় মরদেহ গ্রহণ করেন রিংকীর পরিবার ও আত্মীয়স্বজন। পরে অ্যাম্বুলেন্সে মরদেহটি তার ভবানীপুর গ্রামের বাড়িতে নেওয়া হয়। সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে রিংকীর দাফন সম্পন্ন হয়েছে।

মরদেহ গ্রহণের সময় পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল আলম, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
ইউএনও জানান, মরদেহ গ্রামে পৌঁছে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত রুবিনা আফসানা রিংকীর বাড়ি পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে। তার বাবা মো. আব্দুর রহমান বরিশাল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে বড় ছিলেন রিংকী। বড় মেয়েকে হারিয়ে বাবা-মা বাকরুদ্ধ। ছোট ভাইয়ের চোখের পানি থামছে না।

এদিকে, মরদেহ পৌছার পর তাকে এক নজরে দেখতে ভীড় জমায় গ্রামের মানুষ। রিংকীর মৃত্যুতে পরিবার ও গ্রামের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার শিক্ষাজীবন ও ইতিবাচক চরিত্রকে স্মরণ করছেন গ্রামবাসী।  

এর আগে, বুধবার দুপুরে রাঙামাটির সাজেকে চান্দের গাড়ি পাহাড়ের খাদে পড়ে রিংকী নিহত হন। এই দুর্ঘটনায় ১১ জন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হন। নিহত ও আহত শিক্ষার্থীরা সাজেক ভ্রমণে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ উদ্ধার তৎপরতা চালায়।

বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি সেনানিবাস থেকে মরদেহটি হেলিকপ্টারে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়।

ভোরের আকাশ // হ.র

শেয়ার করুন: