শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ৪:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দেশব্যাপী নদী–নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় নারায়ণপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর খালের খননকাজের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের উন্নয়নের লক্ষ্যে এক সময় সারাদেশে খাল খননের উদ্যোগ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও খাল খননের কর্মসূচি হাতে নিয়েছেন। 

তিনি বলেন, খাল খননের মাধ্যমে কৃষকরা সহজে ইরি ও বোরো মৌসুমে সেচ দিতে পারবে। খালে সারা বছর পানি থাকলে কৃষকরা সময়মতো তাদের জমিতে সেচ দিয়ে উৎপাদন বাড়াতে পারবে। “কৃষক বাঁচলে দেশ বাঁচবে”—এ লক্ষ্য সামনে রেখে দেশব্যাপী ৪০টি জেলায় একযোগে খাল খননের কাজ শুরু হচ্ছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, দেশের মানুষের উন্নয়নের জন্য সরকার খাল খননের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি, বালুমহল দখল, বাজার দখল ও অনলাইন জুয়ার মতো অপরাধ দমনে সরকার কাজ করছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব খাল খনন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান সরকার দেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নত দেশে পরিণত করতে কাজ করছে।

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার জাহান সুজন, উপ-বিভাগীয় প্রকৌশলী মুরাদ হোসেন, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর জামান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এবং জেলা বিএনপির সদস্য মিথুন রায় চৌধুরী।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মাগুরা জেলায় মোট দেড় শতাধিক খাল রয়েছে। এর মধ্যে চলতি জুন মাসের মধ্যে জেলার ১৬টি খাল খননের পরিকল্পনা রয়েছে, যার মোট দৈর্ঘ্য প্রায় ২১.৭ কিলোমিটার। এর অংশ হিসেবে মহম্মদপুর উপজেলার নারায়ণপুর খালের ৯৫৫ মিটার অংশ পুনঃখননের কাজের উদ্বোধন করা হয়েছে।

ভোরের আকাশ/ র.ই

 

সংস্কৃতি মন্ত্রীনিতাই রায় চৌধুরী

শেয়ার করুন: