বেগম জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় কিশোরগঞ্জে রথখলায় অবস্হিত নূর মসজিদে বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়া পৌর বিএনপি, উপজেলা বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এতে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের মঙ্গল, দেশ ও জনগণের কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়। দলের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় কৃষি, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী মো. আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ -১ আসনের এমপি মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ- ৩ আসনের এমপি জালালউদ্দিন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল।
এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আয়োজিত ওই কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
ভোরের আকাশ/রই