শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না তাসিনের

শেখ আশিকুন্নবী সজীব, জেলা প্রতিনিধি (ফেনী)

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ৯:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না তাসিনের
প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না তাসিনের

ফেনীর ফুলগাজীতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বাসচাপায় তাসিন উদ্দিন (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। 

শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজীর কলাবাগান এলাকায় মারা যায়। মারা যাওয়া তাসিন ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। ফেনী সদর ইউনিয়নের বাশুড়া গ্রামের প্রবাসী জাফর মিয়ার ছেলে সে। পড়ালেখার সুবিধার্থে তাসিন কিসমত বিজয়পুরে মামার বাড়িতে থাকত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ফেনী থেকে পরশুরামের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সকাল দশটার দিকে ফুলগাজীর কলাবাগান নামক স্থানে এলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকান ঘরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: