শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে আসামি পক্ষের লোকজনের হামলায় বাদি পক্ষের ৩ নারী আহত

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২০ মে ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামের পিতা-পুত্রসহ ৩জনকে কুপিয়ে হত্যা মামলার আসামিদের হামলায় বাদি পক্ষের ৩ নারী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।বুধবার সকালে এই হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন-হাবিল শেখের স্ত্রী পারভীন বেগম (৫০), ফেরদৌসের স্ত্রী সারুপা  বেগম (৩০) ও একই গ্রামের গৃহবধূ সেলিনা (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রæয়ারি ভোররাতে প্রতিপক্ষের হাতে বড়কুলা গ্রামের খলিল শেখ ও তার পুত্রসহ তিনজন নিহত হন।এই হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ এনে সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়েরুজ্জামান খায়ের ও তার দলীয় লোকজনকে আসামি করা হয়।

আহত পারভীন বেগম জানান, হত্যা মামলায় আসামি হওয়ার পর খায়েরুজ্জামান খায়ের ও তার লোকজন তাদের নামে দায়ের হওয়া মামলা তুলে নিতে বাদি পক্ষের লোকজনকে হুমকি দিয়ে আসছিল। ভোর ৬টার দিকে খলিল শেখ পক্ষের কয়েক নারী মিলে হাটাহাটির সময় হঠাৎ করে পিছন দিক থেকে প্রতিপক্ষের ৫/৬ জন সন্ত্রাসী এসে তাদের উপর হামলা চালায়।এ সময় ধারালো অস্ত্রের কোপে ও লাঠি দিয়ে পেটালে ৩ নারী গুরুতর আহত হয়।স্বজনরা আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে এনে ভর্তি করে।

নড়াইল সদর থানার (ওসি-তদন্ত ) অজয় কুমার জানান,  ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/ এনউব

পক্ষের ৩ নারী আহত

শেয়ার করুন: