শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোবিন্দগঞ্জে অটোরিকশা-ভ্যান চোরচক্রের ২ হোতা গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২ জুলাই ২০২৫, ৭:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অটোরিকশাও ভ্যান চোর চক্রের ২ হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।  এর আগে দীর্ঘ দিন ধরে চেষ্টা চালানোর পর মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোবিন্দগঞ্জ পৌর এলাকার সোনারপাড়া গ্রামের বাসিন্দা মৃত আয়েন উদ্দিনের ছেলে এবায়দুল ইসলাম (৩৫) ও একই এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে মো.শাকিল (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে এসআই সেলিম রেজা ও এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের পুরাতন গোবিন্দগঞ্জ এলাকার সাব-রেজিস্ট্রি অফিস পাড়ায় অভিযান চালায়।  এ সময় অটোরিকশা ও ভ্যান চোর চক্রের এবায়দুল ইসলাম ও শাকিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, এই চক্রটি দীর্ঘদিন থেকে গোবিন্দগঞ্জ শহরসহ উপজেলার সর্বত্র ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান চুরি করে আসছিল।

ভোরের আকাশ/জাআ

গোবিন্দগঞ্জগ্রেপ্তার

শেয়ার করুন: