শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে মাদরাসার সাইনবোর্ড দিয়ে নদী দখল!

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৪ ডিসেম্বর ২০২৫, ৩:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে মাদরাসার সাইনবোর্ড দিয়ে স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণ করে নদী দখলে অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। ওই প্রভাবশালী ক্ষমতার দাপটে কৌশলে তিন নদীর মোহনায় উঁচু প্রাচীর নির্মাণ করে সুতিয়া নদীর বিরাট অংশ দখলে নেয়। নদীর চরে চলছে উঁচু সীমানা প্রাচীর নির্মাণের কর্মযজ্ঞ। এতে করে মারাত্মক দখলের কবলে পড়ছে স্বচ্ছ জলের নদী সুতিয়া। একই সঙ্গে হুমকিতে ব্রহ্মপুত্র আর শীতলক্ষ্যা। স্থানীয় প্রশাসন ও নদী রক্ষা সংশ্লিষ্টদের বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নদী চর জবরদখলের মহোৎসব চালাচ্ছেন তিনি। স্থানীয় ওই প্রভাবশালী মাদ্রাসার সাইনবোর্ড ঝুলিয়ে কৌশলে নদীর চরে সীমানা প্রাচীর নির্মাণ করছে বলে অভিযোগ এলাকাবাসীর। তার ভয়ে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না স্থানীয়রা। নদীর মোহনায় উঁচু প্রাচীরে প্রতিবন্ধকতা তৈরির ফলে নদী ভাঙনের শঙ্কা করছেন জনপদের বাসিন্দারা।

ওই প্রভাবশালীর নাম ওয়াহিদুর রহমান। তিনি ওই এলাকারই বাসিন্দা।  কৌশলে মাদরাসার সাইনবোর্ড ঝুলিয়ে নদীর চর দখল করে নিয়েছেন তিনি। বর্ষার শুরুতেই যেখানে থাকে থৈথৈ পানি সেখানে হচ্ছে সীমানা প্রাচীর। স্থানীয়রা জানিয়েছেন সীমানা প্রাচীরের ভেতর কমপক্ষে এক একর জমি জবরদখলে হয়েছে । এটা পুরোটাই  নদীর জায়গা। 

সরেজমিনে খোঁজ খবর নিয়ে দেখা যায়, উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামে ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা এবং সুতিয়া এই তিন নদীর মোহনা। ঠিক এ কারণেই জেগে উঠেছে বিশাল চর। সুতিয়া নদীটি নান্দিয়া সাঙ্গুন গ্রাম ঘেঁষে বয়ে গেছে। ঠিক তিন নদীর মোহনায় সুতিয়া শুরুতেই উঁচু সীমানা প্রাচীর নির্মাণ করে জবরদখলে নিয়েছেন তিনি। ইতিমধ্যে নদীর বিরাট অংশ দখলে নিয়ে সীমানা প্রাচীরের এক অংশের কাজ শেষ করেছেন। অপর অংশের নির্মাণ কাজ চলমান রয়েছে। নদীর একটি অংশ ইতিমধ্যেই হয়েছে জবরদখল ।

ওই এলাকার মনিরুজ্জামান বলেন, যেখানে সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে সেটি সম্পুর্ন নদীর জায়গা। এক সময় এখানেই নদী ছিলো। গত কয়েকবছর ধরে এখানে চর জেগেছে। এখনও বর্ষার শুরুতেই পানিতে ডুবে থাকে।  এই জায়গা দিয়ে পানির স্রোত বয়ে চলে। এখানে সীমানা প্রাচীর দিয়ে প্রতিবন্ধকতা তৈরির কারণে নদী ভাঙন শুরুর আশংকা রয়েছে। এমন একটি জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে যেখানে তিনটি নদীর পানি প্রবাহিত হয়। বর্ষাকালে অনেক বেশি স্রোত থাকে।

নান্দিয়া সাঙ্গুন গ্রামের বাসিন্দা মজিবুর রহমান বলেন, যিনি নদীর জমি জবরদখল করছেন তিনি তো সমাজের একজন প্রভাবশালী কর্তা ব্যক্তি। ওনি কি করে এমনটি করতে পারেন। এখানে তো কয়েক বছর আগেও নদী ছিলো। কয়েক বছর হলো চর জাগছে। আবার হয়তোবা নদী হবে। মোহনার কাছে নদী একটি স্টেডিয়ামের মতো বড়। আজ দখল হতে হতে এতটুকু হয়েছে।  যেটুকু ছিলো তাও আজ স্ দখল করে নিচ্ছে। উঁচু সীমানা নির্মাণ করে।

অভিযুক্ত ওয়াহিদুল রহমান বলেন, আমার নিজস্ব জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করছি। এখানে কিছু অংশ থাকতে পারে নদীর। তবে মাপজোখ করা হয়নি। কিছু থাকলেও এখন আর নদী নেই। চরে মাদরাসা করলে সমস্যা কোথায়?

নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী বলেন, এটা একটি বড় দখল। এমন দৃশ্যমান দখলের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আশাকরি সংশ্লিষ্ট কতৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে সীমানা প্রাচীর অপসারণের উদ্যোগ নিবেন। নদীর জমি বা নদীর চর জবরদখলের কোন সুযোগ নেই। এটি জন সম্পত্তি। রাষ্ট্র নদী রক্ষায় বদ্ধপরিকর।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সজীব আহমেদ বলেন, বিষয়টি আমাদের জানা নেই। দ্রুত সময়ের মধ্যে সরেজমিনে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে জবরদখলের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ভোরের আকাশ/জাআ

শ্রীপুরনদী দখল

শেয়ার করুন: