শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পয়না আদর্শ মহিলা ক্বওমী নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা’র উদ্যোগে এক সুধী সমাবেশ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নওগাঁর পয়না আদর্শ মহিলা ক্বওমী নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা’র উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এই সমাবেশে প্রায় দেড় হাজার আমন্ত্রিত মেহমান ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোশাররফ হোসেন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মুহতামিম সাদেকুল ইসলাম, পরিচালনা কমিটির সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও কোষাধ্যক্ষ আলহাজ্ব হায়দার আলী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, এলাকায় নারী শিক্ষার প্রসারে এই মাদ্রাসাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামীতে প্রতিষ্ঠানের মানোন্নয়নে ও দ্বীনি শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ভোরের আকাশ/এনউব

সুধী সমাবেশ

শেয়ার করুন: