শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাম পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, বৃদ্ধা গ্রেফতার

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০২৫, ১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাম পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, বৃদ্ধা গ্রেফতার
জাম পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, বৃদ্ধা গ্রেফতার

বরগুনার তালতলীতে এগারো বছরের এক শিশুকে জাম গাছ থেকে জাম পেড়ে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সিদ্দিকুর রহমান আলাদারকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) রাতে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে তালতলী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটি গত বুধবার বিকালে তার সহপাঠীদের সঙ্গে রাস্তার পাশে থাকা জাম গাছ থেকে জাম পাড়তে ছিলো। এমন সময় অভিযুক্ত সিদ্দিকুর রহমান জাম পেড়ে দেওয়ার কথা বলে পাশ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় শিশুটি চিৎকার দিলে মুখ চেপে ধরে। পরে শিশুটির অন্য সহপাঠীরা খুঁজতে গিয়ে পরিত্যক্ত ঘরে সিদ্দিকুর রহমান ধর্ষণ করছে এমন অবস্থায় দেখতে পায়। এসময় আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত সিদ্দিকুর রহমান পালিয়ে যায়। এঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদী হয়ে তালতলী থানায় মামলা দায়ের করেন। পরে এ মামলায় পুলিশ সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করেন।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, আমার মেয়ে সহজ-সরল হওয়ায় সিদ্দিকুর রহমান জাম গাছ থেকে জাম পেড়ে দেওয়ার কথা বলে ধর্ষণ করেন। আমি এ ঘটনায় একটি মামলা করেছি। আমি ধর্ষক সিদ্দিকুর রহমানের কঠোর শাস্তি চাই।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে। 

ভোরের আকাশ/এসআই

ধর্ষণের দায়ে গ্রেফতারমামলা ও গ্রেফতার

শেয়ার করুন: