শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রলি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম পলিয়ানপুরের ইছামতি নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল ইসলাম জানান, সোমবার রাতে মহেশপুর সীমান্তের পলিয়ানপুর ক্যাম্পের টহল দল মেইন পিলার ৬০/২৬-আরএস ইছামতী নদীর পাড়ে বাংলাদেশের ৫০ গজ ভিতরে একটি লাশ পড়ে থাকতে দেখে মহেশপুর থানায় খবর দেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর থানার ওসি ও এসআই রেজাউল বিজিবির সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

তিনি বলেন, কীভাবে মৃত্যু হতে পারে, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছুই জানা জানা যায়নি। তবে মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

ভোরের আকাশ/নি

ঝিনাইদহ

শেয়ার করুন: