শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর রিরুদ্ধে

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১০ জুন ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর রিরুদ্ধে
সুন্দরগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর রিরুদ্ধে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে জনতা বেগম (৩৪) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আব্দুল লতিফের বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ জুন) উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া (কছিম বাজার) গ্রামের মৎস্য খামার এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

অভিযুক্ত আব্দুল লতিফ কছিম বাজার এলাকার মোত্তালেব হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরেই নানা বিষয় নিয়ে জনতা বেগম ও আব্দুল লতিফের মধ্যে কলহ চলছিল। ঘটনার দিন সকালে আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আব্দুল লতিফ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী জনতা বেগমকে কুপিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত স্বামী জনতা বেগমের লাশ বাড়ির পাশে একটি কাঠের সাঁকোতে ফেলে রেখে পালিয়ে যায়।  খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, 'ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: