শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জে ইউপি প্রশাসক ও সদস্যদের সংবর্ধনা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাসির উদ্দিন বাচ্চু। সংবর্ধিত অতিথি ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরনবী ভূইয়া।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য মামুন হোসেন ভূইয়া, মো. শরীফ মিয়াসহ অন্যান্য সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা দেওয়া হয়। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদস্যদের দায়িত্ব পালনে উৎসাহিত করা এবং জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। রূপগঞ্জ ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানে জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে হাজী বাসির উদ্দিন বাচ্চু বলেন, জনগণের কল্যাণে কাজ করাই প্রশাসক ও সদস্যদের মূল দায়িত্ব। এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের যেকোনো সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরনবী ভূইয়া বলেন, জনগণের ভালোবাসা ও সম্মাননা তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে পরিষদের সব সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান শুক্কুর, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসভাপতি রফিক উদ্দিন রফিক, সহসাংগঠনিক সম্পাদক ছালাউদ্দিন মোল্লা, জেলা শ্রমিক দলের সহসভাপতি আমির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর থেকে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদস্যদের বিভিন্ন এলাকায় স্থানীয় জনগণের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

রূপগঞ্জ

শেয়ার করুন: