শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দৌলতপুরে মাদকাসক্ত ছেলের আগুনে পুড়লো বসতঘর

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে নিজ পরিবারের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। 

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মশাউড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মশাউড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে ইমরান হোসেন (২০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি মাদক সেবনের জন্য পরিবারের কাছে টাকা দাবি করেন। পরিবারের সদস্যরা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে ঘরে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস-এর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘর ও ভেতরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।

ঘটনার সময় বাড়ির মালিক রবিউল ইসলাম বাইরে ছিলেন। তিনি জানান, সকালে বাজারে যাওয়ার পর প্রতিবেশীদের মাধ্যমে আগুন লাগার খবর পান। বাড়িতে ফিরে দেখেন বসবাসের একমাত্র ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেলেও পরে জানা যায়, পরিবারের এক সদস্য ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন আশপাশে ছড়িয়ে পড়েনি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে পরিবারের এক মাদকাসক্ত ছেলের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় অভিযুক্তকে আইনি হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ভোরের আকাশ/আ.র

বসতঘর পুড়ে ভস্মীভূত

শেয়ার করুন: