শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে বিরল প্রজাতির বন বিড়ালের মরদেহ উদ্ধার

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগ একটি বিরল প্রজাতীর বনবিড়ালের মরদেহ উদ্ধার করেছে। আজ দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের ভেরামতলী এলাকা থেকে ওই বিড়ালের মরদেহ উদ্ধার করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে মঙ্গলবকার রাতে কোন এক সময় সড়ক দূর্ঘটনায় ওই বন বিড়ালের মৃত্যু হয়েছে।

জানা যায়, আজ সকালে স্থানীয়রা ভেরামতলী এলাকায় সড়কের পাশে একটি বিড়ল প্রজাতির বন বিড়ালের (মেছো বাঘ) মরদেহ পড়ে থাকতে দেখে। বন বিড়ালটির শরীর কালো ও ধূসর পশমে আবৃত। দেখতে অনেকটা বাঘের মতো ডোরা কাটা। সে জন্য স্থানীয় ভাবে এটিকে মেছো বাঘ (বাঘাইল্লা) বলে থাকে। বনবিড়ালের মরদেহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। খবর পেয়ে বন কর্মীরা ওই বনবিড়ালের মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়দের দাবী সম্প্রতি বনে আগুন দিচ্ছে দূর্বৃত্তরা। 

এতে বন্য প্রানীর আবাসস্থল নষ্ট হয়ে গেছে। আতংকিত বন্যপ্রানীরা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটাছুটি করে। আতংকিত বনবিড়ালটি হয়তো নতুন আবাস খুজতে গিয়ে দূর্ঘটনার শিকার হয়েছে। বন উজাড় পোড়ানো বনের ভেতর রাস্তা থাকার কারণে বন্য প্রানীর আবাস নষ্ট হচ্ছে। এর আগেও মাওনা-ফুলবাড়িয়া সড়কে গাড়ির চাপায় এক অন্ত:স্বত্তা হরিনের মৃত্যু হয়েছে।

নদীও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম জানান, বন পোড়ানো উজাড় হওয়ায় বন্য প্রানীর আবাস স্থল নষ্ট হয়ে গেছে। নিরাপদ আশ্রয়ের জন্য ছুটাছুটি করতে গিয়ে বন্য প্রানীরা কখনো মানুষের হামলায় কখনো দূর্ঘটনায় প্রাণ হারায়। বনের ভেতর চলাফেরার নিয়ম থাকা দরকার।

নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী জানান, বনের ভেতর দিয়ে রাস্তা হওয়া, শব্দের মাত্রা বেড়ে যাওয়া, আগুন দেয়া, গাছ কাটার কারণে বন্য প্রানীরা বনে থাকতে পারে না। লোকালয়ে চলে এসে মারা পড়ে মানুষের হাতে বা দূর্ঘটনায়। এ ভাবে বিলুপ্ত হচ্ছে বন্য প্রানী। বনের ভেতর রাস্তা গুলোতে গাড়ির গতি ও শব্দ নিয়ন্ত্রিত থাকা দরকার। বিশেষ প্রয়োজন ছাড়া নতুন রাস্তা না করারও দাবী তাদের।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. মোখলেছুর রহমান জানান, সড়ক দূর্ঘটনায় একটি বন বিড়ালের মৃত্যু হয়েছে। বনের ভেতর আমরা রাস্তা দিতে চাইনা। সে জন্য আমাদের অনেক বিড়ম্বনা পোহাতে হয়। বনের ভিতর দিয়ে রাস্তা থাকায় এমন ঘটনা ঘটছে। মৃত বন বিড়ালটির মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজীপুর সাফারি পার্কে  মৃত বনবিড়ালের ময়নাতদন্ত করা হবে। এ বিষয়ে আইন গত ব্যবস্থা প্রকৃয়াধিন রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শ্রীপুর

শেয়ার করুন: