শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যানজটমুক্ত ঈদযাত্রা, মানুষের স্বস্তি প্রকাশ

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১১:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
যানজটমুক্ত ঈদযাত্রা, মানুষের স্বস্তি প্রকাশ
যানজটমুক্ত ঈদযাত্রা, মানুষের স্বস্তি প্রকাশ

ঈদুল ফিতর উপলক্ষ্যে সাভার-আশুলিয়ার বিভিন্ন কারখানায় ছুটি হয়ে গেছে। শনিবার সকাল থেকে ঢাকা-আরিচা এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের দিকে যানবাহনের চাপ কম রয়েছে। এ সময়ে কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়া নেয়ার চিত্রও দেখা গেছে।

ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় পরিবহনের উপস্থিতি একেবারেই কম রয়েছে। নবীনগর দূরপাল্লার বাস টার্মিনালের কাউন্টারগুলো ফাঁকা রয়েছে। টার্মিনাল এলাকায় কিছুসংখ্যক যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

অন্য সব বছরের থেকে এবছর মহাসড়ক অনেকটাই ফাঁকা। যাত্রীদের আগের মতো আর সেই ভিড় নেই। আশুলিয়া একটি গুরুত্বপূর্ণ এলাকা হওয়ার পরেও মনে হচ্ছে যাত্রীর অভাবে দাঁড়িয়ে আছে দূরপাল্লার গাড়ি। ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে ট্রাফিক ব্যবস্থা তৈরি করা হওয়ায় যানজট অনেকটাই কমে আসছে।

সাভার হাইওয়ে পুলিশের (ওসি) সওগাতুল আলম বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করাসহ সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। কোথাও কোনো অভিযোগ পেলে সে অনুযায়ীও ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘আমাদের পুলিশ সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সড়কের বিভিন্ন পয়েন্টে আমাদের পুলিশ সদস্য মোতায়েন করা রয়েছে।’

এদিকে সাভার ও আশুলিয়া থেকে বাড়িতে ফেরা যাত্রীরা যানজট মুক্ত ঈদ যাত্রা করতে পেরে স্বস্তি প্রকাশ করেছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: