শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি আইনজীবীদের

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ৪:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি আইনজীবীদের
চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি আইনজীবীদের

চট্টগ্রাম আদালতে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় আইনজীবীরা। আজ দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভা থেকে এ দাবি জানানো হয়।

সভায় সিনিয়র আইনজীবী বদরুল আনোয়ার বলেন, চট্টগ্রামে প্রায় তিন কোটি মানুষের বসবাস। এখানে ছোট-বড় মিলিয়ে কয়েক হাজার শিল্পকারখানা ও দেশি-বিদেশি প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু এখানকার শত শত বিচারপ্রার্থীকে প্রতিদিন উচ্চ আদালতে মামলা পরিচালনার জন্য ঢাকায় যেতে হয়। এতে বিচারপ্রার্থীদের অতিরিক্ত অর্থব্যয়, হয়রানি ও সময়ক্ষেপণ হচ্ছে। পাশাপাশি হাইকোর্টে মামলার জটও বাড়ছে।

তিনি আরও বলেন, দেশের সংবিধানের ১০০ ধারার আলোকে দেশে হাইকোর্টের বেঞ্চ স্থাপন সম্ভব। এ দাবির পক্ষে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা, রাজনীতিবিদ ও আইনজীবীরা ইতোমধ্যে মত দিয়েছেন। তিনি অভিযোগ করেন, বিচারপ্রার্থীদের এই ন্যায্য দাবি সত্ত্বেও একটি মহল নিজস্ব স্বার্থে ঢাকায় সবকিছু কুক্ষিগত করে রেখেছে।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ স্থাপন করা হলে জনগণ দ্রুত, কম খরচে এবং সহজে ন্যায়বিচার পেতে পারবে।

ভোরের আকাশ/সু

আদালতআইনজীবীহাইকোর্ট

শেয়ার করুন: