শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দৌলতদিয়া ঘাটে যাত্রী হয়রানির দায়ে ২ জনের কারাদন্ড

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

ঈদে ঘরমুখো মানুষের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আরও তিনজনকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতকরণের লক্ষ্যে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীসহ রাজবাড়ীর দৌলতদিয়া বাসস্ট্যান্ড ও ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান।

এ সময় যাত্রী হয়রানির অভিযোগে দুজনকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে, গোয়ালন্দ ঘাট এলাকার মাহেন্দ্র স্টান্ড, বাস টার্মিনাল, লঞ্চঘাট ও ফেরিঘাটে দায়িত্ব পালনকানে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেয়ার জন্য একটি বাস কাউন্টারের টিকিট বিক্রেতাকে ৫ হাজার টাকা ও মাহেন্দ্রচালককে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া হেলমেটবিহীন মোটরসাইকেল চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/নি

কারাদন্ড

শেয়ার করুন: