শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধামরাইয়ে ভালুম আতাউর রহমান খান স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

ধামরাই(ঢাকা) উপজেলা প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ৬:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ঢাকার ধামরাইয়ে ঐতিহ্যবাহী ভালুম আতাউর রহমান খান স্কুল ও ডিগ্রি কলেজ খেলার মাঠের সীমানা চিহ্নিত করে প্রাচীর নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা ।এসময় শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ গ্রহণ করেন।

রবিবার(৩০ আগষ্ট) দুপুরের দিকে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কালামপুর আঞ্চলিক মহাসড়কের দু'পাশে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে নানা ধরনের স্লোগান লেখা ফেষ্টুন দেখা যায়। মাঠ বাঁচাও শৈশব বাঁচাও অবিলম্বে সীমানা প্রাচীর চাই, খেলার মাঠ আমাদের অধিকার সীমানা প্রাচীর চাই এবার এবং খেলার মাঠ কোন পরিত্যক্ত স্থান নয়, সীমানা প্রাচীর দিয়ে এর নিরাপত্তা নিশ্চিত করুন লেখা স্লোগান নিয়ে শত শত শিক্ষার্থী মানববন্ধনে অংশ গ্রহণ করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা ক্ষোভ নিয়ে বলেন, আমাদের স্কুল এবং কলেজের খেলার মাঠ অরক্ষিত। বহিরাগত লোকজন সব সময় মাঠে থাকে যার কারণে আমরা খেলাধুলা করতে পারি না। এছাড়াও প্রভাবশালীদের বিভিন্ন ধরনের যানবাহন মাঠের মধ্যে রেখে দেয়। এতে খেলাধুলার বিগ্ন ঘটে। বহিরাগতদের কারণে শিক্ষার্থীদের খেলাধুলায় বিগ্ন ঘটে বলে অভিযোগ করা হয়।

স্কুল শাখার নবম শ্রেণির শিক্ষার্থী আবু সাইদ বলেন, খেলাধুলা জন্য যদি মাঠ ফ্রি না থাকে তাহলে আমরা খেলাধূলা করবো কিভাবে। মানষিক বিকাশে খেলাধূলার কোন বিকল্প নেই । তাই স্কুলের মাঠে সীমানা প্রাচীর নির্মাণ প্রয়োজন।

কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফরিন আক্তার বলেন, খেলাধুলার মাঠ না থাকায় আমরা মাঠে খেলাধুলা করতে পারি না। বহিরাগতরা মাঠে ঝামেলা করে। তাই মাঠের বাউন্ডারি প্রয়োজন।

আরও পড়ুন

কুয়েটে ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ ঘিরে থাকছে নানা আয়োজন

মানববন্ধনে ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান বলেন, আমার মাঠ আমার অধিকার। আমার ছেলে মেয়েরা অর্থাৎ স্কুল কলেজের ছেলে মেয়েরা সারা বছর মাঠে খেলাধুলা করবে। এর জন্য খেলাধুলার পরিবেশ চাই। কোন বহিরাগত মাঠে থাকতে পারবে না। নানা প্রতিকূলতার কারণে ছেলে মেয়েরা খেলাধুলা করতে পারে না। তাই মাঠের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করে মাঠে খেলাধুলার উপযুক্ত পরিবেশ চাই।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ভালুম আতাউর রহমান খান স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিন, সিনিয়র শিক্ষক মতিয়ার রহমান, প্রভাষক মামুনুর রশীদসহ আরো অনেকে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: