শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভালোবেসে বিয়ে, গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ২৩ মে ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভালোবেসে বিয়ে, গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার
ভালোবেসে বিয়ে, গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার

ভালোবেসে বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় গার্মেন্টসকর্মীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী এলাকা থেকে নুসরাত বেগম (১৯) নামে ওই গার্মেন্টসকর্মী গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আবদুল হালিম। তার পরিবারের কারো কোন তথ্য এখন পর্যন্ত জানতে পারেনি পুলিশ। নুসরাতের মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নুসরাত বেগম চান্দখালী এলাকার মো. বাবু খানের স্ত্রী। বাবু খান চান্দখালী এলাকার শামীম খানের ছেলে। নুসরাতের বাবার বাড়ি জামালপুর জেলায়। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী এলাকার একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত অবস্থায় নুসরাতের সাথে গত বছরের ৩ আগস্ট পরিচয় হয় ‘এসি মেকানিক’ মো. বাবু খানের। এরপর তারা গত গত বছরের ১৮ আগস্ট বিয়ে করেন। বিয়ের পর থেকে নুসরাতের সাথে তার বাবা মায়ের যোগাযোগ ছিল না। বৃহস্পতিবার বিকেল নুসরাত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে তার শ্বশুর বাড়ির স্বজনরা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চান্দখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে নুসরাতের মরদেহ উদ্ধার করেছি আমরা। তার মরদেহের ময়নাতদন্ত হবে। নুসরাতের বাবার বাড়ির স্বজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: