শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে বিএনপি প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুর-২ আসনের বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিমের (রনি) নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল।

এ সময় খেলাধুলার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জেলার খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেন।

আজ রোববার বিকেলে গাজীপুরে নগরের পিটিআই অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় তামিম ইকবাল ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলার বিষয়ে খেলোয়াড়দের কাছে সমস্যা ও সম্ভাবনা জানতে চান।

খেলোয়াড়েরা মাঠের স্বল্পতা, খেলাধুলার পরিবেশ, শহীদ বরকত স্টেডিয়াম সংস্কার, টঙ্গী টেসিস স্টেডিয়ামটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া, সাঁতার শেখার জন্য সুইমিং পুল, পূর্ণাঙ্গ ক্রিকেট মাঠ, ভলিবল মাঠ নির্মাণসহ বিভিন্ন দাবি জানান।

এ সময় তামিম ইকবাল স্কুলপর্যায়ে ক্রিকেট শুরু করার পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলার জন্য গাজীপুরে উপযুক্ত অবকাঠামো তৈরিতে ভবিষ্যতে সহযোগিতার কথা জানান।

তিনি খেলোয়াড়দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তামিম ইকবাল এসব সমস্যা সমাধানের জন্য ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল করিমকে অনুরোধ করেন।

অনুষ্ঠানে মঞ্জুরুল করিম বলেন, ‘আমাদের গাজীপুর ক্রীড়া ক্ষেত্রে অনেকটা অবহেলিত।

প্রতিভাবান খেলোয়াড় থাকা সত্ত্বেও জাতীয় দল বা ভালো লিগে খেলতে পারেন না৷ তাঁদের সমস্যার কথা শোনার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য তামিমকে নিয়ে আসা হয়েছে।

আমি যদি আপনাদের সেবা করার সুযোগ পাই, খেলার মাঠ, স্কুলে স্কুলে ক্লাব ও নিয়মিত লিগ খেলার সুযোগ করে দেব।’

তামিম ইকবাল বলেন, ‘রনি (মঞ্জুরুল করিম) ভাইয়ের সঙ্গে ২০১৩ সাল থেকে পরিচয়। তিনি একই সঙ্গে ভাই ও বন্ধু।

আমি তাঁর অনেক দুঃখ ও সুখের সময়ের সঙ্গী। রনি ভাই ক্রীড়াপ্রেমী মানুষ। তিনি একসময় ঢাকায় লিগ চালিয়েছেন, তাঁর টিমে জাতীয় দলের অনেক প্লেয়ার খেলেছেন।

আমি আশাবাদী আজ খেলাধুলা নিয়ে আপনাদের যেসব চাহিদা ও অতৃপ্তির কথা জানালেন, রনি ভাই এগুলো পূরণ করে দেবেন।’

ভোরের আকাশ/নি. ব

নির্বাচনি প্রচারণা

শেয়ার করুন: