শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সোনারগাঁ

১৯ মামলার আসামি টাইগার মোমেন গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) তথ্য প্রযুক্তিনির্ভর বিশেষ অভিযানে ১৯টিরও বেশি মামলার এজাহারভুক্ত আসামি মো. মোমেন ওরফে টাইগার মোমেনকে (৪০) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 

সোমবার (২৬ জানুয়ারি) রাত ১১টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। এর আগে, রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

 গ্রেপ্তারকৃত মো. মোমেন ওরফে টাইগার মোমেন কাঁচপুরের সোনাপুর এলাকার আমির আলীর ছেলে। মোমেন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। গোয়েন্দা পুলিশ জানায়, টাইগার মোমেন ২০২৪ সালের আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সোনারগাঁ এলাকায় সংঘটিত মোহাম্মদ আশিক মিয়া (২০) হত্যা মামলার এজাহারভুক্ত ৬৫ নম্বর আসামি।

 নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, মো. মোমেনের বিরুদ্ধে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিস্ফোরক দ্রব্য আইন, সন্ত্রাসবিরোধী আইন ও চুরিসহ বিভিন্ন অভিযোগে সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ ও যাত্রাবাড়ী থানায় রুজুকৃত ১৯টিরও বেশি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

 তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

ভোরের আকাশ/র.ই

 

গ্রেপ্তারতারেক আল মেহেদী

শেয়ার করুন: