শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে এ্যাসেট প্রকল্পের অর্থায়নে নার্সিং জব ফেয়ার অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে এবং এ্যাসেট (ASSET) প্রকল্পের অর্থায়নে বুধবার সকালে প্রতিষ্ঠানটির নতুন ভবনে এক বর্ণাঢ্য জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। মূলত নার্সিং ডিপ্লোমা উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সাথে সরাসরি সংযোগ স্থাপন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়। 

মাদারীপুর ও শরীয়তপুর জেলার প্রায় ১৬টি স্বনামধন্য বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এতে স্টল স্থাপন করে অংশগ্রহণ করে। দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করার পাশাপাশি তাৎক্ষণিক সাক্ষাৎকার গ্রহণ করে, যা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।

মেলায় আসা চাকরিপ্রত্যাশীরা জানান, নার্সিং ও মিডওয়াইফারি বিভাগের শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন ক্যারিয়ার গাইডেন্স ও সরাসরি নিয়োগের ক্ষেত্রে একটি অনন্য সুযোগ। তারা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার এবং পেশাগত মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণের সুযোগ পেয়েছেন। 

আয়োজকদের মতে, নিয়মিত এই ধরনের মেলার আয়োজন করা হলে দেশের স্বাস্থ্যখাতের শূন্যপদের তথ্য জানা সহজ হবে এবং তরুণ নার্সদের কর্মসংস্থানে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতে এই উদ্যোগকে আরও সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে বলে তারা জানান, যাতে দক্ষ নার্সরা দ্রুত কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন।

মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাসেট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (স্বাস্থ্য) ডা. মেহবুবা সাঈদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সরদার মোহাম্মদ খলিলুজ্জামান এবং ডিজিএনএম-এর সহকারী পরিচালক খাদিজা বাসমিন। 

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মহোদয় মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী প্রতিনিধি ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

ভোরের আকাশ/ র.ই

 

 

উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটমো. হাফিজুর রহমান

শেয়ার করুন: