শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পেকুয়ায় ভোট দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলীয় প্রার্থী সালাউদ্দিন আহমদ ভোট দিয়েছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “জনগণ আমাকে বারবার নির্বাচিত করেছে। তারা আমাকে চেনে, জানে এবং ভালোবাসে। আমি তাদের পরীক্ষিত সন্তান। এবারও তারা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমি আশাবাদী।

এর আগে সকাল আটটার দিকে তিনি ভোটারদের সারিতে দাঁড়ান। এ সময় তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর ভোটের পরিবেশ তৈরি হয়েছে। আমি ভোটার লাইনে দাঁড়িয়েছি, এটি অত্যন্ত আনন্দের বিষয়। এ দেশের মানুষ ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে, মার খেয়েছে, রক্ত দিয়েছে। আজ সেই ভোটাধিকার প্রয়োগ হচ্ছে। মানুষ উৎসাহ-উদ্দীপনা নিয়ে কেন্দ্রে আসছেন। এই যাত্রায় আমরা একটি নতুন বাংলাদেশ পাব।

পেকুয়া উপজেলায় মোট ৪৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৯০০ জন।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা ও পেকুয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, কেন্দ্রে ছয়টি বুথ রয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ৩৪৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোরের আকাশ/আ.র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

শেয়ার করুন: