কেকেবিএইউতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো: আনিসুর রহমান এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি গল্লামারী হয়ে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার, রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো: মিজানুজ্জামান, আয়োজক কমিটির সভাপতি রথীদ্র নাথ মহালদারসহ বিভিন্ন বিভাগের প্রধান, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে সমবেত অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে উপাচার্য সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বলেন বাংলা নববর্ষ আমাদর সংস্কৃতির ঐতিহ্য। বাঙালির প্রাণের উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসবপূর্ণ পরিবেশের মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধনে দিনটি উদযাপিত হয়। কেকেবিএইউতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ আয়োজনে তিনি ধন্যবাদ জানান এবং সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান।
বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল হাঁড়ি ভাঙ্গা, বালিশ বদল, ঘুড়ি উড়ানো, সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্ন ভোজন। এ উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫টি স্টল সাজানো হয়। স্টলগুলাতে বাঙালি সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গের উপস্থাপন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক আল্পনায় সাংস্কৃতিক শৈলী ফুটিয়ে তোলা হয়।
ভোরের আকাশ/এসএইচ