শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহের উপর হামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০২৫, ১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহের উপর হামলা
ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহের উপর হামলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতি এবং মরদেহের উপর হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ মে) রাত ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, উপজেলার মুকবুলপুর গ্রামের মৃত ছবদর আলীর মরদেহ অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছিল গ্রামে। এ সময় সশস্ত্র ডাকাতদল সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সটির পথরোধ করে। পরে তারা গাড়িটি ভাঙচুর করে এবং মরদেহের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে নগদ অর্ধলক্ষাধিক টাকাসহ ১০টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

মৃতের ছেলে ও পূর্বভাগ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলমগীর মিয়া অভিযোগ করেন, ডাকাতরা চাহিদামতো টাকা-পয়সা না পেয়ে মরদেহের ওপরও হামলা চালায়।

তিনি বলেন, 'টাকা ও মোবাইল নিয়েছে এটা মেনে নেওয়া যায়। কিন্তু আমার মৃত বাবার লাশের ওপর হামলা করেছে এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।'

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, ঘটনাস্থল অপরাধপ্রবণ এলাকা। এর আগেও সেখানে একাধিকবার ডাকাতির ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাসরিন বলেন, 'লাশবাহী গাড়িতে ডাকাতির ঘটনা অত্যন্ত দুঃখজনক। মরদেহের উপর হামলা সম্পূর্ণ অমানবিক।' এলাকাবাসী রাস্তায় ডাকাতি রোধে প্রশাসনেকে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: