শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুর হাতে বন্ধু খুন, লেকে মিলল মরদেহ, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে বেড়াতে এসে বন্ধুদের হাতে মেহেদী হাসান দিগন্ত (১৮) নামে এক তরুণ খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর তার মরদেহ পূর্বাচলের একটি লেকে কাঠের গুঁড়ির সঙ্গে বেঁধে রাখা হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লেকের পানির নিচ থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২৮ আগস্ট শুক্রবার সকালে গাজীপুর জেলা সদরের হাতিয়াবো মোড়লপাড়া এলাকার পাঁচ বন্ধুর সঙ্গে পূর্বাচল উপশহরে বেড়াতে আসেন মেহেদী হাসান দিগন্ত। পূর্বশত্রুতার জের ধরে কৌশলে তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে মরদেহ পূর্বাচল ৭ নম্বর সেক্টরের আলমপুর এলাকায় ভুঁইয়া ব্রিজ সংলগ্ন লেকের পানির নিচে কাঠের গুঁড়ির সঙ্গে বেঁধে রাখা হয়।

এদিকে ওই এলাকায় মেহেদী হাসানের মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে। পরে স্বজনরা মেহেদীর সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় তার সন্ধান না পাওয়ায় লেকে তল্লাশি চালানো হয়। গত ৩০ আগস্ট রোববার ফায়ার সার্ভিসের ডুবুরি দল লেকের পানির নিচ থেকে কাঠের গুঁড়ির সঙ্গে বাঁধা অবস্থায় মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বড় ভাই শান্ত ইসলাম রাব্বি বাদী হয়ে পাঁচজনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে তুহিন (১৮), আব্দুল্লাহ আল মাহমুদ (১৮), ইমন (১৮), শ্রাবন পলান (১৮) ও সাব্বির হোসেন ওরফে সোহাগকে (১৮) আসামি করা হয়েছে। তাদের সবার বাড়ি গাজীপুর জেলা সদরের হাতিয়াবো মোড়লপাড়া এলাকায়।

আরও পড়ুন

পিরোজপুরে কাভার্ডভ্যান-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২

এ ঘটনায় এজাহারভুক্ত আসামি তুহিন ও আব্দুল্লাহ আল মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, “এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: