শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজাপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, শোকের ছায়া পাথরঘাটায়

ইসা হাসান, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুন ২০২৫, ২:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজাপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, শোকের ছায়া পাথরঘাটায়
রাজাপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, শোকের ছায়া পাথরঘাটায়

ঝালকাঠির রাজাপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) দুপুরে রাজাপুর উপজেলার পাকাপোল এলাকায় বরিশাল-মঠবাড়িয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি মাগুরা জেলায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাণ্ডারিয়া থেকে রাজাপুরগামী একটি পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা পাথরঘাটা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রচণ্ড ধাক্কায় উভয় যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের দুই আরোহী মশিউর রহমান (৩৫) ও সবুজ মোল্লা (৩৮) নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে অংশ নেন। পরে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাজাপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক জানান, “দুর্ঘটনার তদন্ত চলছে। বাস ও পিকআপ চালকের দায়-দায়িত্ব নির্ধারণে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

এ দুর্ঘটনায় নিহতদের বাড়ি মাগুরায় হলেও, যাত্রীবাহী বাসটি পাথরঘাটা থেকে ছেড়ে আসায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনাকে কেন্দ্র করে আবারও নিরাপদ সড়ক ব্যবস্থার দাবি উঠেছে সচেতন মহলের পক্ষ থেকে।

ভোরের আকাশ।।হ,র

শেয়ার করুন: