তেরখাদায় জাতীয় যুব দিবস পালিত

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রাতিপাদ্যকে সামনে রেখে তেরখাদা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে রবিবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকাল ১১ টায় তেরখাদা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হাই এর আয়োজনে এক বর্ণাঢ্য যুব র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নিলার সভাপতিত্বে আলোচনা সভা ও ঋন বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জাতীয় যুব দিবস পালন উপলক্ষ্যে তেরখাদার যুব উন্নয়ন অধিদপ্তর ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছেন।
কর্মসূচীর মধ্যে রয়েছে সোমবার (২রা নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়ামে যুবদের নিয়ে সচেতনতা মূলক কর্মসূচী, বাল্যবিবাহ ও যৌতুক নিয়ন্ত্রন।
৩রা নভেম্বর বিকাল ৩টায় নেবুদিয়া স্কুল মাঠে ভলিবল প্রতিযোগীতা, ৪ঠা নভেম্বর সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়ামে ডেংগু রোগের বিরুদ্ধে সচেতনতার লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আলোচনা সভা।
৫ নভেম্বর সকাল ১১ ঘটিকায় প্রাকৃতিক ভারসাম্যের উপর অভিযান। ৬ নভেম্বর সকাল ১১ টায় পরিকল্পিত পরিবার গঠনে নব দম্পতিদের সমন্বয়ে আলোচনা। ৭ নভেম্বর মাদক নির্মূলে যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা।
ভোরের আকাশ/রই