ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির হান্নান বিজয়ী

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নান বিজয়ী হয়েছেন। মোট ৮১ কেন্দ্রে তিনি পেয়েছেন ৬৮ হাজার ৪৯৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী মো. কামরুজ্জামান মামুন ৩৪ হাজার ৬৫২ ভোট পেয়েছেন।
জেলা পুলিশের একটি সূত্র জানায়, আসনটিতে জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যাপক আমিনুল ইসলাম পেয়েছেন ২২ হাজার ৪২৭ ভোট।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল চৌধুরী ১৬ হাজার ৭৯৩ ভোট পেয়েছেন।
ভোরের আকাশ/নি. ব