শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কসবায় ব্যাংকার্স ফোরামের বর্ষপূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ৭:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িযার কসবায় বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যবস্থাপকবৃন্দের পেশাজীবি সংগঠন "ব্যাংকার্স ফোরাম কসবা" এর আয়োজনে এবং যুগান্তর-স্বজন সমাবেশ কসবা'র সহযোগিতায় জনতা ব্যাংক পিএলসি কসবা শাখায় ১ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, কৃষি ব্যাংকের নবাগত ব্যবস্থাপককে বরণ, সাংবাদিকগণকে সম্মাননা স্মারক প্রদান ও স্মৃতিচারণের মাধ্যমে ব্যাংকার্স ফোরাম- কসবার বর্ষপূর্তি উদযাপন  সুন্দর ও সফলভাবে  সম্পন্ন হয়েছে।

ব্যাংকার্স ফোরামের সাধারণ সম্পাদক জনতা ব্যাংক পিএলসি কসবা শাখার ম্যানেজার মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি ইসলামী ব্যাংক পিএলসির ম্যানেজার মো. আবদুল কাইয়ুম, সোনালী ব্যাংকের ম্যানেজার ছানাউল হক সরকার, অগ্রণী ব্যাংকের ম্যানেজার নুরুল আলম, কৃষি ব্যাংকের ম্যানেজার মো. মহসিন, ব্র‍্যাক ব্যাংকের ম্যানেজার মুন্সিজাদা শফিউল্লা, ইউসিবি ব্যাংকের ম্যানেজার সাইদুর রহমান, ব্যাংক এশিয়ার ম্যানেজার নাসির উদ্দিন, সিটি ব্যাংকের ম্যানেজার সুব্রত মালাকার, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার মো. ইয়াকুব আলী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার সালাউদ্দিন, উত্তরা ব্যাংকের ম্যানেজার শওকত হোসেনসহ কসবা উপজেলার বিভিন্ন ব্যাংকের ২৫ জন ম্যানেজার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক শেখ মো: কামাল উদ্দিন, যুগান্তর-স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক, নাজমুল হোসেন প্রমূখ। 

স্বতঃস্ফূর্তভাবে ব্যাংকার্স ফোরামের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগদান করায় সকল ম্যানেজার ও সাংবাদিক প্রতিনিধিগনকে ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। 

কসবা উপজেলা সদর, চারগাছ, গোপীনাথপুর ও কুটি বাজারসহ উপজেলার সকল ব্যাংকের ম্যানেজারবৃন্দের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

ভোরের আকাশ/ র.ই

বর্ষপূর্তি উদযাপনছানাউল হক সরকার

শেয়ার করুন: