৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ

বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে হাসপাতালের বহিঃবিভাগের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট শেখ নুরুল আমিন, প্রশাসনিক কর্মকর্তা মফিজুজ্জামান চৌধুরী, স্টোর অফিসার আব্দুল্লাহ আল মামুন, একাউন্টেন্ট মোঃ ওমর আলী, প্রধান সহকারী মোবাশ্বের আল হাসান ও ক্যাশিয়ার মোহাম্মদ ফজলুল হকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাবক্তারা বলেন, বর্তমান সরকার দ্রুত বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল বাস্তবায়ন করবেন—এটি তাদের দীর্ঘদিনের প্রাণের দাবি।
তারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। নতুন পে-স্কেল বাস্তবায়ন হলে তাদের আর্থিক সংকট অনেকটাই লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করেন। সমাবেশ থেকে দ্রুত গেজেট প্রকাশ ও পে-স্কেল কার্যকরের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
ভোরের আকাশ/আ.র