শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গৌরনদীর ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করে প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০২৬, ৫:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলার ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করে প্রশংসায় ভাসছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এসিল্যান্ড  মোঃ মেহেদী হাসান।

জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর কারণে  গৌরনদী উপজেলা ভূমি অফিস হিসেবে পরিচিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়টি দুর্নীতির আখড়ায় পরিণত হয়। এ নিয়ে তৎকালীন সময় একাধিক সংবাদপত্রে সচিত্র প্রতিবেদন ছাপা হয়। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে অফিসটিকে দুর্নীতি মুক্ত করা বা দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম জানান, ২০২৪ এর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৩১ আগষ্ট ২০২৫ তারিখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড হিসেবে যোগদান করেন মোঃ মেহেদী হাসান। তিনি একজন সৎ এবং দক্ষ কর্মকর্তা। তার দক্ষ নেতৃত্বের ফলে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র কার্যালয়টি এখন দুর্নীতিমুক্ত।

উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা  জানান, এসিল্যান্ড মোঃ মেহেদী হাসান তার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে কাজ করানোর ফাঁকে ফাঁকে তাদের দুর্নীতির কৌশলগুলো চিহ্নিত করাসহ দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারীদের শনাক্ত করেন।

এরপর এসিল্যান্ড মোঃ মেহেদী হাসান আর কার্যালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদেরকে অন্যত্র বদলি করে দিয়ে অপেক্ষাকৃত সৎ ও ভালো কর্মকর্তা-কর্মচারীদের ওই অফিসের পোস্টিং করান।
এভাবে এসিল্যান্ড মোঃ মেহেদী হাসানের দীর্ঘ ৮ মাসের প্রচেষ্টার পর বর্তমানে ওই অফিসটি স প্রতিনিধি ম্পূর্ণ দুর্নীতিমুক্ত হয়েছে।

আরও পড়ুন

রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন

এতে করে এখন শুধুমাত্র সরকারি ফি দিয়ে এলাকার জনসাধারণ সম্পূর্ণ ভোগান্তিমুক্ত পরিবেশে তাদের জমি-জমার মিউটেশনসহ জমি-জমা সংক্রান্ত সকল কার্যক্রম নির্বিঘ্নে করাতে পারছেন। উপজেলা সুন্দরদী মহল্লার বাসিন্দা রিপন মিত্র বলেন, এসিল্যান্ড মেহেদী হাসান স্যার সরকারি ফি নিয়েই আমার জমি জমা সমস্যার সমাধান করে দিয়েছেন। সরকারি ফি’র বাইরে কাউকে একটি টাকাও দিতে হয়নি। 

তিনি বলেন, অত্যন্ত সৎ এই মানুষটি তার অফিসটিকে দুর্নীতিমুক্ত করে এখন স্থানীয় জনগণের প্রশংসায়  ভাসছেন। 

ভোরের আকাশ/এনএস

দুর্নীতিমুক্ত প্রশাসনএসিল্যান্ডভূমি অফিসগৌরনদী

শেয়ার করুন: