শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাশকতা রোধে বেনাপোল বন্দরে নিরাপত্তা জোরদার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ৫:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১৩ নভেম্বর 'ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে যে কোন ধরনের নাশকতামূলক কর্মকান্ড এড়াতে বেনাপোল বন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বন্দরের গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশের উপর বাড়ানো হয়েছে নজরদারি। প্রবেশদ্বারে বন্দর ব্যবহারকারীদের পরিচয় পত্র ও সাথে থাকা ব্যাগ তল্লাশীর পর অনুমতি মিলছে বন্দরে ঢোকার। দেশের সর্ববৃহত্তম বন্দরটিতে সব সময় কয়েক হাজার কোটি টাকার আমদানি পণ্য সংরক্ষন থাকে।

বন্দরের তথ্য বলছে, ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের আগমুহূর্তে আবারও দেশে রাজনৈতিক অঙ্গনে অস্তিরতা দেখা দিয়েছে। গত কয়েক দিনে রাজধানীতে ১০টি বাস ও কয়েকটি প্রতিষ্ঠানে আগুন ও ২০টি ককটেল বিস্ফোরণ হয়েছে। একজন বাস চালক নাশকতায় প্রাণ হারিয়েছে। এতে নাশকতা মুলক ঘটনা এড়াতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়ে।

১২ নভেম্বর থেকে চট্টগ্রাম বন্দরসংলগ্ন এলাকায় যেকোনো মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এছাড়া  বিমান বন্দরগুলোতে সতর্কতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব আশঙ্কা থেকে  দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।  বেনাপোল বন্দরের ৩৪টি পণ্যাগার ও কার্গোভেহিকেল টার্মিনালে সব সময় প্রায় ২ লাখ মেট্রিক টন পণ্য সংরক্ষিত থাকে। যার বাজার মুল্য কয়েক হাজার কোটি টাকা। এসব পণ্যের নিরাপত্তায় নিরাপত্তাকর্মী ও গোয়েন্দা সংস্থাকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্থাফিজ্জোহা সেলিম জানান, নির্বাচন বানচাল করতে আবারও দেশে রাজনৈতিক অঙ্গনে অস্তিরতায় নাশকতা ঘটছে।  এতে আমরা অনেকটা আতঙ্কিত। বন্দরে নিরাপত্তা বাড়ানো দরকার। যাতে দূর্বৃত্তায়ন ও নাশকতা ঘটাতে না পারে।

বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন জানান, এখনও পর্যন্ত নাশকতার কোন তথ্য তাদের গোয়েন্দা সংস্থ্যার  কাছে নেই। তবে বন্দরে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক সময়ের চাইতে জোরদার রাখা হয়েছে। যাতে কোন ধরনের নাশকতা না ঘটে। বন্দরে ১৬৩ জন আনসার, বেসরকারি নিরাপত্তা সংস্থ্যা আল আরাফা কোম্পানীর ১২৯ জন ও আর্মড ব্যাটালিয়ন পুলিশের ৪০ জন সদস্যদের নিয়মিত নিরাপত্তা। এছাড়া বন্দরে ৩৭৫টি সিসি ক্যামেরাই সার্বক্ষনিক চলছে বাণিজ্য পর্যবেক্ষণ।

বন্দর ফায়ার সার্ভিস টিমকে নাশকতা মুলক ঘটনা রোধে সব সময় সজাগ রাখা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

যশোরনিরাপত্তাবেনাপোল

শেয়ার করুন: