শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় সুদের টাকার জন্য শিশু আটক, নারীসহ চারজন কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় সুদের টাকার জন্য শিশু আটক, নারীসহ চারজন কারাগারে
গাইবান্ধায় সুদের টাকার জন্য শিশু আটক, নারীসহ চারজন কারাগারে

গাইবান্ধায় সুদের টাকা না পেয়ে ৭ মাস বয়সী এক শিশুকে আটকে রাখার অভিযোগে নারীসহ একই পরিবারের চারজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, দুর্গাপুর গ্রামের সুজা মিয়া (৪৫), তার স্ত্রী দুলালী বেগম (৪২), ছেলে দুলাল (২২) ও আলাল (১৮)।

শনিবার (৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্গাপুর গ্রামের আব্দুল মতিন কিছুদিন আগে একই গ্রামের সুজা মিয়ার কাছ থেকে সুদের ওপর ৫০ হাজার টাকা নেন। শনিবার সকালে প্রতিবেশী হিসেবে মতিনের ৭ মাসের কন্যা শিশুকে বেড়ানোর কথা বলে বাড়িতে নিয়ে যায় সুজার পরিবার। পরে শিশুটিকে ফেরত দিতে অস্বীকৃতি জানায় তারা।

অভিযোগ অনুযায়ী, শিশুটিকে আনতে মতিনের স্ত্রী পাঁচবার চেষ্টা করেও ব্যর্থ হন। এক পর্যায়ে সুজা মিয়া ও তার পরিবার জানায়, টাকা পরিশোধ না করা পর্যন্ত শিশুকে দেওয়া হবে না। স্থানীয় ইউপি সদস্যের সহায়তাও ব্যার্থ হয়, উল্টো শিশুটির পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে।

পরে শিশুটির পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে। ওই ঘটনায় শিশুটির মা ইসমোতারা বাদী হয়ে সুজা মিয়াসহ ৫ জনের নামে মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, সুদের টাকার জন্য ৭ মাসের এক শিশুকে আটকে রাখার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: