খুলনায় সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

খুলনা মহানগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে হত্যা, সন্ত্রাস সহ নগরীর অধিকাংশ আবাসিক হোটেলগুলিতে অব্যাহত দেহ-মাদক কারবারির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা সচেতন নাগরিক সমাজের সভাপতি নাগরিক নেতা কমঃ মিজানুর রহমান বাবু।
সভায় বক্তব্য রাখেন, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক যথাক্রমে ইফতেখার হোসেন বাবু, মোঃ জাহাঙ্গীর হোসেন।
অন্যান্যাদের মধ্যে বক্তৃতা করেন নাগরিক সমাজ, খুলনার নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাড. বাবুল হাওলাদার। বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, নাগরিক নেতা সিরাজউদ্দিন সেন্টু, নাগরিক নেতা জামাল উদ্দিন মোড়ল, নাগরিক নেতা জুয়েল হোসেন সাদ্দাম, বেবীট্যাক্সি ইউনিয়নের সভাপতি আকবার হোসেন, পাদুকা মালিক সমিতির নেতা হুমায়ুন কবীর বাবু, হকার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সালেহ উদ্দিন কালে, যুবনেতা রুবেল হোসেন, যুবনেতা মোঃ কলিমুল হক তামিম, সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি খায়রুল তালুকদার প্রমুখ।
বক্তারা আহ্বান জানান- সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে এক হয়ে খুলনাবাসীকে লড়াই করার। সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত খুলনাসহ আবাসিক হোটেল ব্যবসা পরিচালনার জন্য প্রশাসনের প্রতি দায়িত্ব পালনের আহ্বান জানান। এ আন্দোলন নাগরিক অধিকার আদায়ের স্বার্থে সন্ত্রাসমুক্ত খুলনা গড়ার স্বার্থে চলমান থাকবে।
ভোরের আকাশ/ইউএম