শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে নজরুল বর্ষে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও বিদ্রোহী চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি নৃত্য ও সংগীতশিল্পীরা অংশ নেন। তাঁদের পরিবেশনায় নজরুলের কবিতা, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা বলেন, ‘কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, প্রেম, অসাম্প্রদায়িকতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার এক অনন্য কবি। তাঁর সাহিত্য ও দর্শনের মূল বার্তা ছিল মানুষের মুক্তি এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা।’

তিনি বলেন, ‘বর্তমান প্রজন্মকে নজরুলের সাহিত্য ও জীবনাদর্শের সঙ্গে পরিচিত করে তোলা আমাদের অন্যতম দায়িত্ব। প্রযুক্তিনির্ভর এই সময়ে তরুণ প্রজন্মকে যদি নজরুলের মানবিক ও অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে যুক্ত করা যায়, তাহলে তারা আরও উদার, সহনশীল ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’

ফারিয়া সুলতানা আরও বলেন, ‘নজরুলের গান-কবিতা শুধু মঞ্চের পরিবেশনার বিষয় নয়; এগুলোর মধ্যে রয়েছে সমাজ পরিবর্তনের শক্তি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস এবং মানুষকে ভালোবাসার শিক্ষা। তাই নজরুল বর্ষ উদযাপনের মতো আয়োজনের মাধ্যমে তাঁর সৃষ্টিকে মানুষের কাছে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।’

আরও পড়ুন

বিদ্যুৎ গ্যাসের বর্তমান সংকট পূর্বসূরিদের রেখে যাওয়া জঞ্জাল

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কায় কিসলু, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমাসহ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী তিন দিন বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে চলবে। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: