শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উল্লাপাড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ৪:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোয়ালিয়া বাজার বণিক সমিতির আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উল্লাপাড়া উপজেলার পাগলা বোয়ালিয়া উচ্চবিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম.আকবর আলী।

ফাইনাল খেলায় রেজাউল স্পোর্টিং ক্লাব ২-১ গোলে লাবু মিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। ফাইনাল খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

বোয়ালিয়া বাজার বণিক সমিতির উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা শেষে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি ও ড্যাবের সভাপতি ডা. আব্দুল লতিফ, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্না সরদার, জেলা বিএনপির সদস্য আসলাম উদ্দিন, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

খেলায় সভাপতিত্ব করেন, বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর জোয়াদ্দার। খেলা পরিচালনা করেন বোয়ালিয়া বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার ও সাধারণ সম্পাদক শামছুল হক শাহিন।

ভোরের আকাশ/মো.আ.

সিরাজগঞ্জফুটবল

শেয়ার করুন: