শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জে ফেনসিডিল রাখার দায়ে মামলায় আব্দুল মজিদ মোল্লা নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। 

একই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এই কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত আব্দুল মজিদ মোল্লা টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পং করটিয়া গ্রামের বশির মোল্লার ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষনার সময় আসামী পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ২৫ আগস্ট রাতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশী চালায় পুলিশ। 

আরও পড়ুন

বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু

এসময় উত্তরবঙ্গ থেকে টাঙ্গাইলগামী প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে দুইশত বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। আটক করা হয় প্রাইভেট কারের চালক হযরত আলী ও মাদক ব্যবসায়ী আব্দুল মজিদ মোল্লাকে। 

এঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার এসআই আসলাম আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালতের বিচারক আব্দুল মজিদ মোল্লাকে যাবজ্জীবন কারাদন্ড ও অভিযোগ প্রমাণীত না হওয়ায় প্রাইভেটকার চালক হযরত আলীকে বেকসুর খালাস প্রদান করেন।

ভোরের আকাশ/ র.ই

কারাদন্ডহামিদুল ইসলাম দুলাল

শেয়ার করুন: