শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের জেলা বিএনপি কার্যালয়ে জেলা মহিলা দলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন। জেলা মহিলা দলের সদস্য নাজমা বেগম কলির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাকিনা আলম লিজা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন, লাভলী আক্তারসহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে মহিলা দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সভায় বক্তারা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞার ভিত্তিতে মহিলা দল প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৪৭ বছরের পথচলায় সংগঠনটি গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কাজ করেছে। ভবিষ্যতেও এই সংগ্রাম অব্যাহত থাকবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ বলেন, “নারীরা আজ দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই ভূমিকা আরও শক্তিশালী হবে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হলে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক মহিলা দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

মহিলা দলপ্রতিষ্ঠাবার্ষিকীঝালকাঠি

শেয়ার করুন: