শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২৫, ৫:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ মে) দুপুরে রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামে ঘটনাটি ঘটে বলে জানান ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক।

নিহত কৃষক আলতাফুর রহমান (৫৫) রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামের মৃত ভূবন আলীর ছেলে ও তিন সন্তানের জনক।

এলাকাবাসীর বরাতে ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, আলতাফুর রহমান প্রতিদিনের মতো দুপুরে বাড়ির পাশে নিজের জমিতে ধান কাটার কাজে নিয়োজিত ছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং বিদ্যুৎ চমকাতে থাকে।

পরিস্থিতি খারাপ বুঝে তিনি ধানের আঁটি মাথায় নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দেন। ঠিক তখনই বজ্রপাত ঘটে এবং তার মাথায় আঘাত হানে। এতে মাথার কিছু অংশ পুড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফিরোজ আলম বলেন, মৃত অবস্থায় আলতাফুর রহমান নামে এক রোগীকে জরুরি বিভাগে নিয়ে আসে তার স্বজনেরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতেই তার মৃত্যু হয়েছে। তারপরও ময়নাতদন্তে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: