শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভালুকায় মানবকঙ্কালসহ আটক ১

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২০ জুন ২০২৫, ২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভালুকায় মানবকঙ্কালসহ আটক ১
ভালুকায় মানবকঙ্কালসহ আটক ১

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে মানুষের কঙ্কাল সহ একজনকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (২০ জুন)সকালে উপজেলার মেহরাবাড়ী বাজার থেকে তিনজন মানুষের কঙ্কাল জব্দ করা হয়েছে। আটকৃত মো. মাসুদ রানা শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে ।

সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সকাল ছয়টার দিকে তিনটি স্কুল ব্যাগ ভর্তি মানব কঙ্কাল গুলো বিক্রির জন্য মাসুদসহ দুইজন ঢাকা যাচ্ছিলেন। উপজেলার মেহরাবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় বাসে উঠার সময় যৌথবাহিনীর চেকপোস্ট তল্লাশি টিমের কাছে সন্দেহজনক হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ ও ব্যাগ গুলো তল্লাশি করতে চাইলে তারা দৌড়ে পালাতে চায়।

এ সময় স্থানীয়দের সহযোগিতায় মেহরাবাড়ী বাজার থেকে মাসুদকে আটক করা হয় এবং অন্যজন পালিয়ে যায়। পরে ব্যাগে তল্লাশি করে তিনজন মানুষের মাথার খুলি সহ কঙ্কাল গুলো জব্দ করে করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করেন। ভালুকা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার জানান, থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী (ভালুকা ক্যাম্প) চেকপোস্ট বসিয়ে মেহরাবাড়ী এলাকায় তল্লাশির সময় মানুষের কঙ্কাল সহ মাসুদকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন কঙ্কালগুলো বিক্রির জন্য মাসুদ ঢাকা যাচ্ছিলেন, সন্দেহজনক হওয়ায় যৌথবাহিনীর চেকপোস্টে তল্লাশি করার সময় দৌড়ে পালাতে চায়, পরে স্থানীয়দের সহযোগিতায় সিডস্টোর বাজার থেকে তাদেরকে আটক করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কঙ্কাল উদ্ধারময়মনসিংহ

শেয়ার করুন: