শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বকশীগঞ্জ যুব কল্যাণ সমিতি ঢাকার সভাপতি মাসুম ও সাধারণ সম্পাদক সোহেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বকশীগঞ্জ যুব কল্যাণ সমিতি ঢাকার সভাপতি মাসুম ও সাধারণ সম্পাদক সোহেল
বকশীগঞ্জ যুব কল্যাণ সমিতি ঢাকার সভাপতি মাসুম ও সাধারণ সম্পাদক সোহেল

বকশীগঞ্জ যুব কল্যান সমিতি ঢাকার ২০২৫-২০২৬ সালের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাইফুল ইসলাম মাসুম সভাপতি ও সাধারন সম্পাদক সো‌হেল রানা নির্বাচিত হয়ে‌ছেন।

শনিবার (২১ জুন) বিকালে জামালপুর সমিতি ঢাকার নিজস্ব কার্যালয়ে বকশীগঞ্জ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সর্ব সম্মতি ক্রমে বকশীগঞ্জ যুব কল্যাণ সমিতি ঢাকার কমিটিতে সাইফুল ইসলাম মাসুম সভাপতি ও সাধারন সম্পাদক সো‌হেল রানাকে নির্বাচিত করে কমিটি ঘোষনা করেন বকশীগঞ্জ সমিতির ঢাকার সভাপতি অধ্যাপক ডক্টর রেজাউল করিম এবং মহাসচিব আগা শহীদ মিন্টু।

এসময় অন্যান্যদের মধ্যে সমিতির সহ-সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, কাজী আব্দুল মান্নান, আনোয়ার হোসেন ফুয়াদ, এ কে এম ফেরদৌস, রফিকুল ইসলাম, বেনজির আহমেদ, মোঃ আব্দুল্লাহ, হামিদুর রহমান তারেক, এডভোকেট সোহেল আকন্দ, মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন ।

বকশীগঞ্জ যুব কল্যান সমিতি ঢাকার নব নির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম মাসুম সিটি ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) কর্মরত আছেন। সাধারন সম্পাদক সো‌হেল রানা গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার স্টাফ অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হিসাবে দ্বায়িত্ব পালন করেছেন।

বকশীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুবসমাজকে সংগঠিত করতে বকশীগঞ্জ যুব কল্যান সমিতি ঢাকা কাজ করবে বলে জানা যায়।

ভোরের আকাশ//হ.র

সমিতির নির্বাচন

শেয়ার করুন: